তিন বছরের এক শিশুকে জাতীয় সড়কের মাঝখান থেকে আনতে গিয়ে সরকারি বাসের ধাক্কা। ঘটনায় গুরুতর জখম শিশু ও তার মা। বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলায় ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে।
জখম শিশুর নাম ইসমাইল (৩) ও ওই শিশুর মায়ের নাম রেশমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়,এদিন আচমকা মায়ের হাত ছেড়ে ওই শিশুটি একদম জাতীয় সড়কের মাঝখানে চলে আসে।মা শিশুটিকে নিতে এলেই বিহারের কিষানগঞ্জ অভিমুখী উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস এলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা দুইজন কেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর উত্তেজিত জনতা অপর একটি সরকারি বাস ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি এদিন এলাকায় ট্রাফিক পুলিশের দাবিতে সরব হয়ে প্রায় একঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Y_PJ6PNcffU